দুটি কবিতা

April 4, 2018
[:bn]

শ মী ন্দ্র  ভৌ মি ক এক ঘড়িতে এখন বারোটা বেজেছে মাঝরাত্তিরে পড়াটা নিঝুম কেউ জাগে আর কেউ কেউ ঘুম নখে আর দাঁতে কোথাও কোথাও রাত উপড়িয়ে বারোটা বেজেছে। স্তব্ধ পাহাড়ে ঘন জঙ্গলে ঝিঁ ঝিঁ ডাক থেমে বারোটা বেজেছে। শিলুর আবার প্রচন্ড জ্বর ; সেজদিদিমনি অন্য শহর, অরু জেগে একা জেগে করিডর দূরে তরুছায়া দোলে যেন আর- রাত পেঁচা ডাকে বারোটা বেজেছে। এখন এখানে বারোটা বেজেছে। দুই 'পাঁজরে দাঁড়ের শব্দ' আমার ফিকে হয়ে আসে রাত সাজানো ঘটনা গিলে খায় তবু অমাবস্যার চাঁদ।

[:]
Dev Sahitya Kutir
Hello, how can we help you?
WhatsApp